আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় ছাত্র মোহাম্মদ সামিউল আলম গুগলে চান্স পাওয়ার পর চলে গিয়েছিলেন লন্ডনে। সামিউলকে বিয়ে করে তার সঙ্গে লন্ডনে দেশে চলে গিয়েছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী নাবিলা আহমেদ। একদিকে পড়াশোনা অন্যদিকে সংসার। সবকিছু সামলে তিনি নিজের সেরাটা দেখিয়েছেন। যোগ্যতা প্রমাণ করে এবার তিনিও ডাক পেয়েছেন গুগলে। গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সুযোগ দেয়া হয়েছে তাকে। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে। নাবিলার সহপাঠীরা জানান, নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এই প্রথম কোন ছাত্রী গুগলে চান্স পেয়েছেন। এর আগেও ওই বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন গুগলে চান্স পেয়েছেন। তবে ছাত্রী হিসেবে নাবিলাই প্রথম। জানা গেছে, নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি NewsCred নামে আরেকটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী বর্তমানে গুগলে কাজ করছেন। গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। তিনি বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন।
তথ্যসূত্রঃ ক্যাম্পাসলাইভ
নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

তৃপ্তি অনার্স পাস করেছেন জাতীয় বিশ্ব;বিদ্যালয়ের অধীনে। এজন্য তাকে অবজ্ঞা ও... আরো পড়ুন

ফাহিমা মাহজাবীন চৌধুরী পড়াশোনা করেছেন নর্থ’সাউথ ইউনিভার্সিটিতে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে... আরো পড়ুন

মোছা. সাবিনা ইয়াসমিন ৩৩তম BCS উত্তীর্ণ হয়ে সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। পিতা... আরো পড়ুন

বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য:... আরো পড়ুন

মানুষের অভ্যাসই মূল চরিত্র কিংবা মৌলিকতা। অভ্যাস বদলে গেলে মানুষ বদলে... আরো পড়ুন

৩৫তম BCS-এর শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন নাজমা ইয়াসমিন মুন্নি। নাজমা ইয়াসমিন অন্য আট/... আরো পড়ুন