আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

নতুন নীতিমালায়ও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওর সুযোগ নেই

  • TEACHERS' CORNER
  • ২১ জানুয়ারি, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
  • 428 views

    দেশের বেসরকারি কলেজগুলোর অনার্স ও মাস্টার্স পাঠদানকারী শিক্ষকদের এমপিওভুক্ত করা হয় না। তারা আশা করেছিলেন, এবারের সংশোধিত নীতিমালায় তাদের অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত করা নীতিমালায় এবারও তাদের ভাগ্যের শিকে ছেঁড়েনি বলে জানা গেছে।বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক নেকবর হোসাইন বলেন, সারাদেশে ৩৫০টি এমপিওভুক্ত ডিগ্রি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে ‘নন-এমপিও’ পাঁচ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্তির নীতিমালা জনবল কাঠামোতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের পদ অন্তর্ভুক্ত না করায় তারা এমপিও সুবিধা পাচ্ছেন না।

    এতে পরিবার-পরিজনসহ তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেশিরভাগ শিক্ষক-কর্মচারীই বেতন পাচ্ছেন না। এতে দুর্ভোগ আরও বেড়েছে। শিক্ষক হওয়ার কারণে তারা মানুষের কাছে হাত পাততেও পারছেন না। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতার দায়িত্ব নেয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই করোনাকালে তাদের আর্থিক সহায়তা দিতে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যকে বারবার অনুরোধ করা হলেও তিনি তাতে রাজি হননি।রাজধানীর গুরুত্বপূর্ণ একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষকরা অনার্স ও মাস্টার্স স্তরে সরকারি এমপিওভুক্তি পান। অথচ সাধারণ ধারার শিক্ষায় কলেজশিক্ষকরা তা পান না। এটি কি চরম বৈষম্য ও বঞ্চনা নয়? এমপিও নীতিমালায় এমন নানা অসঙ্গতি রয়েই যাচ্ছে

    Post Views: ৫৯৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    নন এমপিও শিক্ষকদের জন্য প্রণোদনা চাই মাননীয় প্রধানমন্ত্রী

    করোনা মহামারী থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠাগুলো এখন বন্ধ। জুন মাসের... আরো পড়ুন

    সাড়ে ৩২ হাজার কোটি টাকা পাচ্ছে শিক্ষা খাত: আগামী বাজেটে

    আসছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষা খাত সাড়ে ৩২ হাজার কোটি টাকা... আরো পড়ুন

    মে মাসেই এমপিও কোড পাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকরা

    স্কুল-কলেজের এমপিওভুক্তিকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই... আরো পড়ুন

    শিক্ষকদের এমপিওভুক্তির জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।

    #মাউশি এর নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে যেসব ডকুমেন্টেস প্রয়োজন হয় সেগুলোর বিস্তারিত বিবরণ... আরো পড়ুন

    চাকরি থেকে পদত্যাগ পত্র লেখার নিয়ম ।

    চাকরি থেকে পদত্যাগ পত্র লেখার নিয়ম । ———————————— তারিখ: ২১/০১/২০২২ খ্রি.... আরো পড়ুন

    এমপিওভুক্ত হলেও খবর নেই বেতনের। শিক্ষকদের চরম দুর্ভোগ।

    ৯ বছর পর ঢাকঢোল পিটিয়ে সারাদেশের দুই হাজার ৭৩০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!