আজ বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রেজোয়ান ইফতেকার। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। তবে কোনদিন প্রাইভেট কিংবা কোচিং করেননি। এমনকি ব্যবহার করেননি মোবাইলও। নিজের চেষ্টায় পড়াশোনা করে এবার ৩৮তম বিসিএসে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও তিনি স্বপ্নজয় করে নিয়েছেন। জানা গেছে, রেজোয়ানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা নতুন বাজার এলাকায়। ব্যবসায়ী বাবা ইফতেকার হোসেন বাবুল ও মাধ্যমিক স্কুলশিক্ষিকা কুলসুম ইফতেকারের সন্তান। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হওয়ার। কিন্তু একটা জেদের কারণে সেই লক্ষ্য পাল্টে যায়।
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে থাকেন তিনি। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছোট থেকেই ছিলেন মেধাবী। স্থানীয় বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পেয়েছেন মেধাবৃত্তি। ২০০৭ সালে এসএসসিতে জিপিএ ৫। ২০০৯ সালে এইচএসসিতে ৪.৮০। আর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪-১৫ সালের অনার্সে ৩.০৮ এবং মাস্টার্সে ৩.১৩ পেয়েছেন। রেজোয়ান জানান, তিনি কখনো মোবাইল ফোন ব্যবহার করেননি। নিজের প্রয়োজনে বন্ধুদের মোবাইল ব্যবহার করতেন ক্ষণিকের জন্য। অনার্স-মাস্টার্স শেষ করেছেন নিজের মতো করে
সব ক্ষেত্রেই সফলতা পেয়েছেন। অনার্স-মাস্টার্স শেষ করে তিনি বসে থাকেননি। প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে যান। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন সহকারী শিক্ষক হিসেবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চাকরিতে যোগ দিয়ে মে মাসের বেতন পেয়ে তিনি জীবনের প্রথমবারের মতো নেন একটি মোবাইল ফোন।

বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা বিসিএস লিখিত পরীক্ষা যতটা না পরিশ্রমের তার... আরো পড়ুন

১। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা : ৫ম শ্রেণি থেকে ৯ম... আরো পড়ুন

বিসিএস নিয়ে যা যা জানা প্রয়োজন যারা প্রথমবার বিসিএস দিবেন তাদের... আরো পড়ুন

বিসিএস ক্যাডার হওয়া একজন চাকুরি প্রার্থীর কাছে খুবই আরাধ্য বটে। কিন্তু... আরো পড়ুন

★বাংলা: ১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড ২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও... আরো পড়ুন

প্রিয় বিসিএস পরীক্ষার্থী আজ আমি তোমাদের সাথে বিসিএস সিলেবাস এর মধ্যে... আরো পড়ুন