আজ মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

বিসিএস রিটেনে ইংরেজি ২০০ মার্কের উত্তর করার কৌশল।

  • ইংরেজী
  • ২৫ মে, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ
  • 386 views

    উত্তর পেয়েই সাথে সাথে খাতায় লেখা শুরু করবেন না। এইভাবে যখন অাপনি ২য় বার রিডিং দিবেন তখন কিছু পাবেন। এবং যেগুলো বাকী থাকবে তখন অাপনি অাবার পুনরায় প্রশ্ন যেগুলো বাকী অাছে ও পেসেজটা পড়বেন তখন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন পেয়ে যাবেন তখন অাপনি অাপনার নিজস্ব ভাষায় এগুলো খাতায় লিখবেন। মনে রাখবেন পেসেজ থেকে সরাসরি কোন লাইন কপি করা যাবে না। কিছুটা নিজস্ব স্টাইলে লিখবেন খাতায় ব্যাকরণগত ঠিক রেখে। এই পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ ভাল করবেন।

    ২। এই অংশে পেসেজ থেকেই grammar রিলেটেড প্রশ্ন অাসবে। এই অংশে কোন গুলো অাসবে এটা নিদিষ্ট নাই। একেক সময় এরকম অাসতে পারে। তবে বিগত পরীক্ষাগুলোতে Part of speech অর্থাৎ Noun থেকে Verb করা অাবার Verb থেকে Adjective করা ইত্যাদি এবং Vocabulary এসেছে সবসময়ই। বাকীগুলো ঠিক নাই। একেক সময় একেকটা এসেছে। তাই এই অংশে ভাল করতে হলে অাপনাকে Part of Speech সম্পর্কে ভাল ধারণা থাকার পাশাপাশি Vocabulary ও Grammar এর বেসিক সম্পর্কে ভাল জানাশোনা থাকতে হবে। মনে রাখবেন এই অংশে অাপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন। এই অংশে সঠিক হলে নাম্বার কাটার সুযোগ নাই। তাই চেষ্টা করুন ভাল করতে।

    ৩। এই অংশে Passage থেকে পড়ে Summary করতে হবে অাপনাকে। এখানে অাপনি চাইলেই বেশি লিখতে পারবেন না। প্রশ্নে বলা থাকবে 100 শব্দের মধ্যে Summary করতে। এই অংশে ভাল করতে হলে Passage থেকে সরাসরি কোন লাইন কপি করা যাবে না। সম্পূর্ণ নিজস্ব ভাষায় অাপনি যা বুঝতে পেরেছেন পেসেজ থেকে তা ১০০ শব্দের মধ্যে লিখে দিবেন৷ যদি পারেন সংক্ষিপ্ত এটা শিরোনাম লিখতে পারেন বাট এটা জরুরি না।

    ৪। এই অংশে বলা হবে Newspaper এর Editor এর বরাবর Letter লিখতে পেসেজের Thematic Issue এর উপর। এই অংশে ভাল করতে হলে কীভাবে Editor বরাবর লিখতে হয় তার নিয়ম শিখে যাবেন এবং এটা ১ পেইজে লিখলে ভাল হবে। নিজস্ব ভাষায় লিখবেন পেসেজ থেকে কপি করবেন না সরাসরি কোন লাইন।

    Part -B

    ১। এই অংশে একটা রচনা অাসবে ৫০ মার্কের এটা জানেন অাপনারা সবাই। এখন বিষয় হচ্ছে অাপনাকে ১০০০ শব্দের মধ্যে এটা লিখতে হবে। সিলেবাসে উল্লেখ অাছে এই অংশে অাপনার অাইডিয়া স্পষ্ট ও সঠিকভাবে ইংরেজি প্রকাশের বিষয় যাচাই করা হবে এবং অাপনার Analysis ক্ষমতাও যাচাই করা হবে। তাই সঠিকভাবে ৮-১০ পেইজের মধ্যে অাশা করি অাপনি ১০০০ শব্দের মধ্যে একটা সুন্দর রচনা লিখতে পারবেন। রচনা লেখার কোন নিদিষ্ট নিয়ম নাই। অাপনি যেভাবে খুশি লিখতে পারবেন। তবে শুরুতে Introduction শব্দ সরাসরি লিখবেন না এবং শেষেও Conclusion লিখবেন না। তবে এগুলো না লিখলে অাপনি শুরুতে সরাসরি পয়েন্ট না লিখে একটা সূচনা বক্তব্য লিখবেন এবং শেষেও একটি সমাপনী বক্তব্য লিখবেন। রচনা পয়েন্ট অাকারে লিখলেই ভাল হবে।

    ২। এই অংশে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ অাসবে ২৫ করে মার্ক মোট ৫০। এই অংশে ভাল করতে হলে সরাসরি অাক্ষরিক অনুবাদ করতে যাবেন না। অনুবাদ বিভিন্ন ভাবে করা যায়। অাপনি এই ক্ষেএে Subject ও Verb ঠিক রেখে যেভাবে খুশি অনুবাদ করতে পারবেন অাপনার মত করে। এই অংশে ভাল করতে হলে নিয়মিত একটু একটু অনুশীলন করতে হবে৷ অাপনি এই জন্য Inter এর ইংরেজি Advanced সিরিজ এর ফাস্ট পার্ট বইয়ের সাহায্য নিতে পারেন। নিউজপেপার সম্পাদকীয় অনুবাদ করতে যাবে না। এগুলো অতিরিক্ত কঠিন Language ব্যবহার করে থাকে নেট থেকে যা অাপনার দরকার নাই। সবার জন্য শুভ কামনা রইল।

    এস.এম. অালাউদ্দিন মাহমুদ
    জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)

     

    নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

    https://www.facebook.com/groups/780572335479000/

    Post Views: ৬০০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    Preposition শিখুন সব থেকে সহজে। জীবনে ভুল হবেনা।

    চলুন গল্পের মাধ্যমে Preposition শেখা যাক এর পূর্বে To এর ব্যাবহার... আরো পড়ুন

    Parts Of Speech শেখার সহজ নিয়ম: আর ভুলবেননা

    Parts Of Speech শেখার সহজ নিয়ম: 1. যে সকল word বা... আরো পড়ুন

    ইংরেজি বাক্যের সাধারণ ভুল (Common Errors in English) : চাকরির প্রস্তুতি

    Common Errors in English (ইংরেজি বাক্যের সাধারণ ভুল) ✪ আমার কথা... আরো পড়ুন

    ইংরেজিতে দক্ষ হতে যা করা উচিত।

    ইংরেজির শিক্ষিকা হয়ে প্রথমেই যে অভিযোগ বা অভিমানটির সামনে পড়তে হয়,... আরো পড়ুন

    ইংরেজি সাহিত্যের A to Z প্রশ্ন একসাথে : চাকরির প্রস্তুতি

    ★ Age/Years : Victorian : 1832-1901 Anglo Saxon : 450-1066 Elizabethan... আরো পড়ুন

    Participle ও Gerund চিনতে আর ভূল হবেনা । জেনে নিন কৌশল।

    #Gerund এবং participle* বের করার যুগান্তকারী সূত্র: Gerund চেনার একটি মৌলিক... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!