আজ মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য

  • সফলতার গল্প
  • ০৬ জুলাই, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ
  • 251 views

    বার বার পরীক্ষা দিয়েও যাদের জব পেতে দেরী হচ্ছে তাদের জন্য: ধরুন আপনি জীবনের প্রথম চাকুরীর পরীক্ষা দিলেন এক্সিম ব্যাংকের টিও পদে। রিটেনে টিকে আকাশচুম্বী আকাঙ্ক্ষা নিয়ে ভাইভা দিলেন। ভাইভা বোর্ড আপনার আত্মবিশ্বাসের বারোটা বাজিয়ে ছেড়ে দিল। রেজাল্টে আপনার নাম নেই। এরপর একে একে প্রিলি দিচ্ছেন আর ফেইল করছেন। হঠাৎ কৃষি ব্যাংকের অফিসারে ভাইভা দেয়ার সৌভাগ্য হলো। হাই সিকিউরিটি ভেদ করে বাংলাদেশ ব্যাংকে ঢুকে ভাইভা দিয়েই নিজেকে অফিসার

    ভাবা শুরু করে দিয়েছেন। ফাইনাল রেজাল্টে আপনার রোল নেই। কিছুদিন পরে যে সেকেন্ড লিস্ট দিল সেখানেও আপনি নেই। কষ্ট চাপা দিয়ে পড়াশোনা শুরু করলেন। ২০১৮ সালের প্রতিটি ব্যাংক এক্সামে প্রিলি টিকে ম্যাথের দুর্বলতার কারণে কৃতিত্বের সাথে রিটেন ফেইল করা শুরু করলেন। কোনমতে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে ভাইভায় ডাক পেয়ে আবারও স্বপ্ন দেখা শুরু করলেন। যেদিন রেজাল্ট দিল দেখলেন আপনার বন্ধুরা সবাই আছে নেই শুধু আপনি। ইতোমধ্যে আপনার

    অনেকগুলো কাছের বন্ধুরা বিভিন্ন জব করে আর আপনি আগারওয়ালের ম্যাথ এবং আলজেরিয়ার প্রধানমন্ত্রীর নাম মুখস্থ করেন। মাঝখানে যে আপনি বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে ভাইভা দিয়েছিলেন তাই ভুলে গেছেন। হঠাৎ একদিন বাংলাদেশ ব্যাংকের অফিসার ভাইভার রেজাল্ট দিল। অবিশ্বাস নিয়ে চেক করে দেখলেন আপনার রোলটা আছে। জয়েন করে দেখলেন: বিসিএস শিক্ষা ক্যাডার, বিভিন্ন ননক্যাডার, প্রাইভেট ব্যাংকের এমটিও, সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার ছেড়ে আপনার

    সাথে অফিসার পদে অনেকেই জয়েন করছে। যে জব গুলো না পেয়ে এতদিন আপনার কষ্ট লাগত এবার সব দূর হয়ে গেছে। তাই না? প্লিজ! লেগে থাকুন। আপনি যা ভাবছেন তারচেয়েও ভালো জব পাবেন। ইনশাআল্লাহ।

    মাহমুদ মিরাজ অফিসার (জেনারেল) ব্যাচ -২০১৯ বাংলাদেশ ব্যাংক।

    Post Views: ৪৬১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    মায়ের দেওয়া ৫৫ টাকার ব্যবসা থেকে গ্রুপ অব কোম্পানী!

    বলতে গেলে ছোট বেলা থেকেই ব্যবসা শুরু করি। শিক্ষা জীবনের পাশাপাশি... আরো পড়ুন

    জ্যাক মার ব্যার্থতা থেকে সফলতার গল্প সংক্ষেপে

    বিশ্ববাজারে চীনের বাণিজ্যদূত তিনি। ফোর্বস পত্রিকার বিচারে পৃথিবীর ৫০ জন প্রভাবশালী... আরো পড়ুন

    স্কুল শিক্ষক, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক

    ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক। আর এখন তিনি প্রায় ৫৭০ কোটি... আরো পড়ুন

    প্রথম বিসিএসেই যেভাবে প্রশাসন ক্যাডার হলেন জ্যোতি

    তামান্না রহমান জ্যোতি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ জেলা প্রশাসন।... আরো পড়ুন

    এবার সংসারী হয়েও গুগলে চান্স পেলেন নর্থসাউথের ছাত্রী

    বিশ্ববিদ্যালয় ছাত্র মোহাম্মদ সামিউল আলম গুগলে চান্স পাওয়ার পর চলে গিয়েছিলেন... আরো পড়ুন

    জেদ ছিলো আপনার চেয়ে বড় অফিসার হবো রংপুরের এএসপি

    নিজের প্রতি অবিচল আস্থা আর বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে পথচলা শুরু তার।... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!