আজ শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

বাংলাদেশের ভিআইপিদের জন্য করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল প্রস্তুত

  • Uncategorized
  • ২৩ এপ্রিল, ২০২০ ৭:২৮ পূর্বাহ্ণ
  • 382 views

    কোনো ভিআইপি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখা হচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা আছে— এমন হাসপাতালে তাদের চিকিৎসা করানো হবে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    ডা. আবু ইউসুফ ফকির বলেন, বাংলাদেশে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য ডেডিকেটেড শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া রাজধানীর অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা দেওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। এ বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ভিআইপিদের চিকিৎসা অ্যাপোলো হাসপাতালে দেওয়ার জন্য কথাবার্তা চলছে। এছাড়া চিকিৎসকরা আক্রান্ত হলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে আলাদাভাবে।

    তিনি বলেন, ভিআইপিদের আইসোলেশন বা কোয়ারেনটাইনের জন্য কোনো পরিকল্পনা নেই। আর তাই যাদের ক্ষেত্রে আইসিইউ দরকার হবে, তাদের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে। অ্যাপোলো হাসপাতালেও আমরা এখন কথাবার্তা চালিয়ে যাচ্ছি। তবে গ্যাস্ট্রোলিভার হাসপাতালেই আপাতত ভিআইপিদের চিকিৎসা দেওয়া হবে— এটা বলতে পারেন। চিকিৎসকরা আক্রান্ত হলেও এখানে চিকিৎসা দেওয়া হবে।

    এ বিষয়ে জানতে চাইলে অবশ্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখার তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।

    তবে নাম প্রকাশ না করার শর্তে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, এই হাসপাতালে মূলত রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে। এ কারণে অনেকেই এর মধ্যে হাসপাতাল ঘুরে গেছেন। কিছু দেশের দূতাবাসের কর্মকর্তারাও ঘুরে গেছেন। মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে, এখানে ভিআইপিদের চিকিৎসা দেওয়া হবে বলে। সেভাবে আইসিইউও প্রস্তুত রাখা হয়েছে।

    বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, এরই মধ্যে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হয়েছে। এর মধ্যে খুব দ্রুতই ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হবে। এছাড়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজেও খুব দ্রুত চিকিৎসা দেওয়া শুরু করা হবে। এসব হাসপাতালে আইসিইউ বা অন্যান্য সব সুযোগ-সুবিধা আছে। (সূত্র: সারাবাংলা)

    Post Views: ৪৭৮

    Share this:

    • Share on Facebook (Opens in new window) Facebook
    • Share on X (Opens in new window) X
    বিশ্ববিদ্যালয় জীবনে যে ১৫টি উপদেশ মেনে চলা উচিত!

    বিশ্ববিদ্যালয় জীবনে নানা মানুষের কাছ থেকে হাজারো উপদেশ শুনবে। এটা করো,... আরো পড়ুন

    করোনাভাইরাসে স্প্যানিশ রাজকন্যা মারিয়া মারা গেলেন!! Corona Virus.

    করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন স্প্যানিশ রাজকন্যা মারিয়া তেরেসা অব বরবন পারমা।... আরো পড়ুন

    ১টি প্যারাগ্রাফ শিখে লিখতে পারবেন ৫০টি প্যারাপ্রাফ।। টেকনিকটি শিখে রাখুন।।

    ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য এই পোস্টটি অনেক কার্যকর। ১টি প্যারাগ্রাফ... আরো পড়ুন

    চার সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে করোনা ভাইরাস: দাবি চিনা বৈজ্ঞানিকের

    চীনের বৃহত্তম করোনা ভাইরাস বিশেষজ্ঞ দাবি করেছেন যে আগামী চার সপ্তাহের... আরো পড়ুন

    গণস্বাস্থ্যের করোনা কিট ফিরিয়ে দিল সরকারি ওষুধ প্রশাসন অধিদপ্তর

    নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কাউকে ঘুষ দেয়নি, দেবে... আরো পড়ুন

    ১০ থেকে ৪০তম বিসিএসে আসা সকল phrase । এখনই পড়ুন। ভীষণ প্রয়োজনীয়

    ১০ম থেকে ৪০ তম আসা phrase । আপাতত চাকরীর পরীক্ষার জন্য... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!