আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

চাকরি না পেয়ে কৃষক হলেন পদার্থবিজ্ঞানে মাস্টার্স করা গোপালগঞ্জের সুকান্ত

  • Others
  • ০৬ এপ্রিল, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ
  • 150 views

    চাকরি না পেয়ে কৃষক হলেন পদার্থবিজ্ঞানে মাস্টার্স করা সুকান্ত কৃষক সুকান্ত অধিকারী
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের কৃষক সুভাষ অধিকারীর ছেলে সুকান্ত অধিকারী। পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর পাস করলেও চাকরি না পেয়ে ঘরে বেকার বসেছিলেন করোনা সংক্রমণের আগেই। কৃষক বাবার কাছে হাত পেতে ১০-২০ টাকা নিতে হতো তাকে। কিন্তু বাবা জমিতে গাধার মতো খাটছেন এটাও সহ্য হচ্ছিল না তার।

    তিন ভাইয়ের মধ্যে সবার বড় সুকান্ত। একদিন ভোরে বাবার সঙ্গে কাঁচি নিয়ে জমিতে কাজ করা শুরু করেন, তাও তিন বছর হয়ে গেছে। এখন নিজের ও বর্গা জমি নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন তিনি।

    খোঁজ নিয়ে জানা যায়, সুকান্ত পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। তিনি গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পান। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। কালকিনির শশিকর মহাবিদ্যালয় থেকে এইচএসসিতে এ প্লাস পান। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাস করেন।

    সুকান্ত অধিকারী বলেন, অনেক চেষ্টা করেছি চাকরি-বাকরির জন্য কিন্তু ভাগ্য সহায় হচ্ছিল না। এর মধ্যে করোনা এসে আঘাত হানায় চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করি। বাবার কাছ থেকে হাত খরচ নিয়ে চলতে অপমান বোধ হচ্ছিল। তার কষ্ট দেখে নিজের কাছেই খারাপ লাগছিল। তাই একদিন সকালে বাবার সঙ্গে জমিতে কাজ করা শুরু করি। এখন নিজের কিছু ও বর্গা নিয়ে জমি চাষ করছি। একটা চাকরি পেলে বেঁচে যেতাম। কিন্তু কে দেবে চাকরি?

    শুকান্তের কাছে এক সময় প্রাইভেট পড়তো রিকো কবিরাজ নামে এক তরুণ। তিনি বলেন, সুকান্ত দা আমাদের এলাকার সবচেয়ে মেধাবী ছাত্র। কিন্তু তিনি কোনো চাকরি পেলেন না। তাই এখন সকাল থেকে বিকাল পর্যন্ত জমিতে কঠোর পরিশ্রম করছেন।

    সুকান্ত অধিকারীর শিক্ষক গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র বাড়ই জাগো নিউজকে বলেন, ‘সুকান্ত আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিল। সুকান্ত একটা মেধার টুকরো। সে যে কেন এভাবে পড়ে আছে সেটি আমার বোধগম্য নয়। তার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তবে সুকান্ত গোপালপুর গ্রামের অজ পাড়াগাঁয়ে পড়ে থাকার কারণে এমনটি হতে পারে। তার একটা চাকরি হোক আমি সে প্রার্থনাই করি।

    গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল বাহাদুর জাগো নিউজকে বলেন, ‘সুকান্ত অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার কাছে যারা প্রাইভেট পড়েছে তারা অনেকে ভালো ভালো চাকরি পেয়েছে। তবে তার অবস্থা কেন এমন হলো সেটা আমি বলতে পারবো না।’

    Post Views: ২২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    সাধক পুরুষ লালন সাঁইয়ের জানা অজানা জীবনী

    সাধক পুরুষ লালন সাঁইয়ের জানা অজানা জীবনী ‘মানুষ ভজলে সোনার মানুষ... আরো পড়ুন

    সরকারি চাকরিজীবীদের কার কত বেতন জেনে নিন

    বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের যে বিষয়ে সবার আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি... আরো পড়ুন

    মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি কার্যকরী উপায়

    ১) মানুষের ব্যাপারে খরবদারী করবেন না। কে কী করছে সে বিষয়ে... আরো পড়ুন

    HSC পরীক্ষা ২রা ডিসেম্বরে ২০২১ এ অনুষ্ঠিত হবে। রুটিন দেখুন।

    এবছরের ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। আজ... আরো পড়ুন

    ৩০টি পৃথিবী বিখ্যাত উক্তি যা আপনাকে বদলে দিবে : পড়ুন বাণীগুলো

    ৩০টি বানী যা আপনার জীবন পাল্টে দিবে।   ১. ওরা তোমাকে... আরো পড়ুন

    সরকারি চাকরির গ্রেড | সরকারি চাকরি বেতন গ্রেড

    সরকারি চাকরির গ্রেড , আগে ছিল ৪8 শ্রেণির অন্তর্ভুক্ত। এখন ২০... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!