আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

ডাক অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা

  • ভাইভা প্রস্তুতি
  • ২৫ জুলাই, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
  • 153 views
    রিয়েল ভাইভা অভিজ্ঞতা
    পদের নাম: **মেইল অপারেটর**, ডাক অধিদপ্তর
    বোর্ডে অবস্থানকাল: ৫ – ৬ মিনিট
    প্রার্থীর নাম: রাসেল মাহবুব
    প্রার্থী: (বেল বাজার সাথেই দরজা খুলে বললাম) আসতে পারি, স্যার?
    বোর্ড: আসুন।
    প্রার্থী: চেয়ারের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে থাকলাম।
    বোর্ড: সালামের উত্তর দিয়ে বসতে বললেন।
    প্রার্থী: ধন্যবাদ দিয়ে বসলাম।
    বোর্ড: আপনার নাম কী?
    প্রার্থী: আমার নাম রাসেল মাহবুব।
    বোর্ড: আপনার বাড়ি কোথায়?
    প্রার্থী: আমার বাড়ি বগুড়া।
    বোর্ড: আপনি কোন সাবজেক্টে কোথায় লেখাপড়া করেছেন?
    প্রার্থী: আমি সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি।
    বোর্ড: সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয় কেন?
    প্রার্থী: লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড়বিশিষ্ট উদ্ভিদের অরণ্যকে ম্যানগ্রোভ বন বলে। সুন্দরবনে এই ধরনের উদ্ভিদ খুব বেশি পরিমাণে জন্মায় বলে সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
    বোর্ড: সব উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বনাঞ্চল বলা যাবে?
    প্রার্থী: না, স্যার। লবণাক্ততা কাটানোর শক্তি, অক্সিজেনের জন্য শ্বাসমূল, জরায়ুজ অঙ্কুরোদগম ইত্যাদি বৈশিষ্ট্য না থাকলে উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বনাঞ্চল বলা যাবে না।
    বোর্ড: শ্বসনের সময় উদ্ভিদ বায়ুমন্ডলে কী নিঃসরণ করে?
    প্রার্থী: শ্বসনের সময় উদ্ভিদ বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে।
    বোর্ড: গ্রিন হাউজ গ্যাস কী? এটা কীভাবে কাজ করে?
    প্রার্থী: বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে তাকে গ্রিনহাউস গ্যাস বলে। যেমন- কার্বন ডাই অক্সাইড, ওজন, মিথেন ইত্যাদি। ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমন্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ বায়ুমন্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি করে।
    বোর্ড: স্বভোজী ও পরজীবী কী?
    প্রার্থী: যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এবং খাদ্যের জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণির উপর নির্ভর করে না তাদের স্বভোজী বলে। যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণির উপর নির্ভর করে তাকে পরভোজী বলে।
    বোর্ড: পরজীবীরা কেন খাদ্য উৎপাদন করতে পারে না?
    প্রার্থী: পরভোজীদের দেহে ক্লোরোফিল না থাকার কারণে তারা খাদ্য উৎপাদন ও সংশ্লেষ করতে পারে না। তাই এদের পুষ্টির জন্য অন্য কোনো স্বভোজী জীব কিংবা মৃত জৈব বস্তুর অপর নির্ভর করতে হয়।
    বোর্ড: উদ্ভিদ কী খায়?
    প্রার্থী: উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে জটিল শর্করা জাতীয় খাদ্য যেমন- গ্লুকোজ (C6H12O6) তৈরি করে এবং খায়।
    বোর্ড: কিছু কিছু উদ্ভিদ শিকারী। এরা কেন শিকার করে? এদের কী মাংসাশী বলা হয়?
    প্রার্থী: দুঃখিত, স্যার। এই ব্যাপারে আমার জানা নেই। (সঠিক উত্তর: সাধারণত ভেজা ও স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমিতে শিকারি উদ্ভিদ জন্মে। কিন্তু আর্দ্র মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব অল্প থাকে। ফলে শিকারি উদ্ভিদগুলো অন্য একটি পদ্ধতিতে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে। তাঁরা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে এসব প্রাণী মারা যাওয়ার পর তাঁদের মৃতদেহ থেকে খাদ্য তৈরির প্রয়োজনীয় খনিজ উপাদান সংগ্রহ করে। এদের মাংসাশী উদ্ভিদ বলা হয়। যেমন- কলসি উদ্ভিদ, সূর্য শিশির উদ্ভিদ ইত্যাদি।
    বোর্ড: ভালো উত্তর দিয়েছেন। আরও ভালো কোথাও ট্রাই করবেন। ঠিক আছে, এবার আসেন।
    প্রার্থী: ধন্যবাদ ও সালাম দিয়ে প্রস্থান
    Post Views: ২২০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    চাকরির ভাইভার জন্য এই প্রশ্নগুলো পড়ে যাবেন অবশ্যই

    ১। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য কী? উত্তরঃ থানা ও উপজেলা... আরো পড়ুন

    নদী ও নদের মধ্যে পার্থক্য কী? ১৫টি Confusing প্রশ্নের উত্তর!

    ১) নদ-নদীর মধ্যে পার্থক্য সাধারণত বাংলা , হিন্দি ,ফারসি ইত্যাদি ভাষার... আরো পড়ুন

    বিসিএস ভাইভার গুরুত্বপূর্ণ ব্যাপার।

    বিসিএস ভাইভা মার্ক বাংলাদেশ সিভিল সার্ভিস (#বিসিএস) হলো বাংলাদেশ সরকারের দাপ্তরিক... আরো পড়ুন

    মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী? ২০টি প্রশ্ন যা ভাইভায় ধরা হয়।

    ১) মাননীয় & মহামান্য এদের মধ্যে পার্থক্য কী? ★মাননীয়ঃ * যাকে... আরো পড়ুন

    পুলিশের এস.আই. (SI) এর ভাইভায় যে প্রশ্ন করা হয়!

    ( ক্যান্ডিডেট দরজা খুলে) আমিঃ- আসবো স্যার? বোর্ড- মাকসুদুল হাসান। আসুন,... আরো পড়ুন

    প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভাইভা প্রস্তুতি

    প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভাইভা প্রস্তুতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!