আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

দক্ষ মানুষেরা বেশি চাকরি বদলায়!

  • সফলতার গল্প
  • ১২ আগস্ট, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
  • 235 views

    বর্তমানে চাকরি বদলানোর ঘটনা অনেক বেড়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, এমনটা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে। বিশেষ করে একটি অফিসের সবচেয়ে ভালো কর্মজীবী দ্রুত চাকরি ছেড়ে যাচ্ছেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও তাদের রাখতে পারেন না। ফলে ক্ষতি হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

    ভালো কর্মজীবীরা চাকরি বেশি বদলায়। একজন দক্ষ কর্মজীবী বিভিন্ন কারণে অফিস ছেড়ে যান। বিশেষ কিছু কারণ আছে যেগুলো তাকে চাকরি বদলাতে বাধ্য করে। তেমনই কিছু কারণ হলো-

    উৎসাহ না দেয়া: সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কর্মীদের উৎসাহ দেয় না। বেশিরভাগ সময় ভালো কাজের স্বীকৃতি দেয়া না হলে সেই কর্মী তার কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। প্রতিনিয়ত এরকম চলতে থাকলে ভালো ও দক্ষ কর্মজীবীরা চাকরি বদল করতে বাধ্য হন। পাশাপাশি কোনও সহকর্মী বা ‘বস’ এর সাথে খারাপ সম্পর্কের কারণেও এমনটি হতে পারে।

    কাজের বাজে পরিবেশ: কোনও অফিসে কাজের পরিবেশ ভালো না হলে দক্ষ কর্মজীবীরা সেখানে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এমনকি প্রতিষ্ঠান খুব নামকরা হলেও শুধু কাজের পরিবেশের কারণে চাকরি ছেড়ে যান তারা। পরবর্তীতে দেখা যায়, শুধু ছেড়ে যাওয়া এমন কয়েকজন দক্ষ কর্মীর কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পিছিয়ে পড়তে হয়। এ কারণে সচেতন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সবসময় কাজের পরিবেশের প্রতি নজর দেয়।

    ক্যারিয়ারের উন্নতি না দেখা: কোনও ভালো ও দক্ষ কর্মজীবী কোনও চাকরিতে তার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা না দেখলে স্বাভাবিকভাবেই ওই চাকরি ছেড়ে যান। এজন্য ভালো কর্মীদের সবসময় গুরুত্ব দিতে হয়, তাদের বিভিন্ন সুবিধা দিতে হয়।

    কাজে একঘেয়েমি: কাজ করার সময় একজন কর্মজীবীর মধ্যে একঘেয়েমি চলে আসলে ওই চাকরিতে তিনি বেশিদিন থাকবেন না বলে ধরে নেয়া যায়। এছাড়া তিনি যদি মনে করে করেন তার মেধা বা দক্ষতা কোনও কাজে লাগছে না, তাহলেও দ্রুত চাকরি বদলাবেন। এজন্য কর্মীকে সবসময় স্বাধীনতা দিতে হয়, তার নিজের মতো কাজ করতে দিতে হয়। মনে রাখতে হবে, একজন দক্ষ কর্মী দারুণ সব কাজ করতে সক্ষম যার মাধ্যমে হয়তো পুরো প্রতিষ্ঠানই বদলে যেতে পারে।

    ধন্যবাদ পড়ার জন্য। নিউজটি শেয়ার করার অনুরোধ রইলো।

     

    Post Views: ৪৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    গুগলের চাকরি সেই ছেলে সিঙ্গারা বেচে ছেলেটি এখন কোটিপতি!

    গুগলে চাকরি করতেন মুনাফ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা। বেশি বেতনে... আরো পড়ুন

    সুশান্ত পালের জীবন পাল্টে দেওয়া ১০টি উক্তি

    জীবনে বার বার কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন, ব্যর্থ হয়েছে,  নিজেকে ভীষণ... আরো পড়ুন

    জাতীয় বিশ্ববিদ্যালয় ডাবল বিসিএস ক্যাডার, এবার পররাষ্ট্রে

    মো. আল আমিন সরকার। চট্টগ্রাম কলেজের এই ডাবল বিসিএস ক্যাডার হয়েছেন।... আরো পড়ুন

    যদি সফল হতে চান এই বিষয়গুলো মাথায় রাখুন।

    সফল হওয়ার সহজ বুদ্ধি আজ আমি তোমাদের শিখিয়ে দেব। সফল হতে... আরো পড়ুন

    কোটি টাকা বেতনে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার হলেন জিপিএ-৫ না পাওয়া মাহজাবীন চৌধুরী!

    ফাহিমা মাহজাবীন চৌধুরী পড়াশোনা করেছেন নর্থ’সাউথ ইউনিভার্সিটিতে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে... আরো পড়ুন

    অভারের মধ্যে বড় হওয়া লিজা হলেন বিসিএস প্রশাসন ক্যাডার!

    রওশনা জাহান লিজা: আমি মো. আবুল কাশেম ও মোছা. ছালেহা বেগমের দ্বিতীয়... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!