আজ শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান – ২০১৬

  • বিগত সালের প্রশ্ন, রেলওয়ে নিয়োগ
  • ০১ ডিসেম্বর, ২০২১ ১২:৪৫ পূর্বাহ্ণ
  • 299 views

    বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান – ২০১৬

    প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
    পদের নামঃ সহকারী স্টেশন মাস্টার
    সময়ঃ ৯০ মিনিট
    পূর্ণমানঃ ৬০

    ১। ‘বন্ধন’ শব্দের অক্ষর বিন্যাস?
    উত্তরঃ বন্‌+ধন্‌।
    ব্যাখ্যা: সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) – কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর । উদাহরণস্বরুপ , ইংরেজি ‘Incident’ শব্দে ‘In-ci-dent’ – এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable -ই হলো অক্ষর। কিন্তু , আলাদাভাবে ‘ I-n-c-i-d-e-n-t’- এগুলাে অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ , বাংলা ‘বন্ধন’ শব্দেও বন্+ধন্ — এ দুটো অক্ষর। কিন্তু ব +ন্ + ধ্ + ন্ — এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।

    ২। ‘অনমনীয়’ কোন সমাস বদ্ধ পদ?
    উত্তরঃ নঞ বহুব্রীহি সমাস।
    ব্যাখ্যা: বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে। নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন :নেই নমন যার = অনমনীয়।

    ৩। ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ কি? (৩৬বিসিএস প্রিলি)
    উত্তরঃ উৎকর্ষ।
    ব্যাখ্যা: ‘প্রকর্ষ’ বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ: উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব, উন্নতি।

    ৪। ‘তোহফা’ গ্রন্থটি কে রচনা করেন?
    উত্তরঃ আলাওল।
    ব্যাখ্যা: ‘তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’ তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল।

    ৫। ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ বাক্যটি অর্থ কি? (৩৫বিসিএস প্রিলি)
    উত্তরঃ ঠোঁটের পরশে পান লাল হইল।

    ৬। ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
    উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    ৭। ‘গরমিল’ শব্দের ‘গর’ কোন প্রকার উপসর্গ?
    উত্তরঃ আরবি উপসর্গ।

    ৮। ‘আচিকমান্দি’ অর্থ কি?
    উত্তরঃ পাহাড়ি মানুষ।

    ৯। টি, টা, খানা, খানি কোন বচনে ব্যবহৃত হয়?
    উত্তরঃ একবচনে।

    ১০। আনারস কোন ভাষার শব্দ?
    উত্তরঃ পর্তুগিজ।

    ১১। ‘Venerate’ Means—-
    উত্তরঃ Respect.
    ব্যাখ্যা: Venerate -অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা। সুতরাং venerate -এর অর্থ হচ্ছে respect.

    ১২। The synonym of ‘genesis’?
    উত্তরঃ Beginning.

    ১৩। The opposite word of ‘sluggish’?
    উত্তরঃ Animated.
    ব্যাখ্যা: Sluggish -অলস, আর Animated -জীবন্ত বা প্রাণবন্ত।

    ১৪। ‘The rainbow’ is a novel by —-
    উত্তরঃ D. H. Lawrence.

    ১৫. ‘Agrostology’ deals with?
    উত্তরঃ The brance of botany concerned with grasses.

    ১৬। This coffee tastes —-
    উত্তরঃ Sweet.

    ১৭। এক কথায় প্রকাশ করুনঃ One who spends lavishly
    উত্তরঃ Extravagant.

    ১৮। What is the Positive Degree of ‘Della is the best housewife’?
    উত্তরঃ Della is the best housewife.

    ১৯। Elegy – এর অর্থ কী?
    উত্তরঃ ‘Elegy- is A Mourning song/poem.

    ২০। What is the masculine gender of ‘bee’
    উত্তরঃ Drone.

    ২১। The mob _____ dispersed এই বাক্যের শুন্যস্থান পূরণ করুনঃ
    উত্তরঃ was.

    ২২। ‘Coward die many times before their death’ এই উক্তিটি কার?
    উত্তরঃ Shakespeare.

    ২৩। What is the antonym of ‘famous’?
    উত্তরঃ notorious, unsung.

    ২৪। what is the adjective of the word ‘Heart’?
    উত্তরঃ hearty, heartening.

    ২৫। What is the opposite voice of ‘Barry got invited to the party yesterda’?
    উত্তরঃ Someone invited Barry the party.

    ২৬। ১০,২২,৪৬,৯৪ ——-?
    উত্তরঃ ১৯০।
    ব্যাখ্যা: ১০ x ২ + ২ = ২২
    ২২ x ২ + ২ =৪৬
    ৪৬ x ২ + ২ = ৯৪
    ৯৪ x ২ + ২ = ১৯০

    ২৭। ১.১, ০.০১, ০.০ ০১১ এর সমষ্টি কত?
    উত্তরঃ ১.১১১১।

    ২৮। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ ,এর গ, সা.গু ১৩ , সংখ্যা দুটির ল, সা ,গু কত? (৩৬বিসিএস প্রিলিতেও এসেছে)
    উত্তরঃ ২৬০।
    ব্যাখ্যা: আমরা জানি,
    দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
    বা, ৩৩৮০ = ল.সা.গু × ১৩
    বা, ল.সা.গু = ৩৩৮০/১৩
    ∴ ল.সা.গু = ২৬০

    ২৯। একটি সংখ্যার তিন গুণের সাথে ‍দ্বিগুণ যোগ করলে ৯০ হয় সংখ্যাটি কত?
    উত্তরঃ ১৮।
    ব্যাখ্যা: মনে করি, সংখ্যাটি x
    সংখ্যাটির তিনগুণ= 3x
    সংখ্যাটির দ্বিগুণ= 2x
    প্রশ্নমতে, 3x+2x=90
    বা, 5x=90
    বা, x=90/5
    বা, x=18
    সুতরাং, সংখ্যাটি 18.

    ৩০। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হইল। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয় মূল্য কত?
    উত্তরঃ ৩০০ টাকা।
    ব্যাখ্যা: ১০% ক্ষতিতে,
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা
    ৫% লাভে,
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫ টাকা
    পার্থক্য= ১০৫-৯০=১৫ টাকা
    ১৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০ টাকা
    ১ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০/১৫ টাকা
    ৪৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য (১০০X ৪৫)/১৫ টাকা=৩০০ টাকা

    ৩১। √৬০ + √১৫ – √১৩৫ =?
    উত্তরঃ ০ (শূন্য)।

    ৩২। x2+y2+3=0 ইহা কি একটি ক. বৃত্ত খ. প্যারাবোলা গ. উপবৃত্ত ঘ. গোলক নির্দেশ করে? কোনটি সঠিক লিখুন?
    উত্তরঃ বৃত্ত।

    ৩৩। log381 -এর মান কত?
    উত্তরঃ 4.

    ৩৪। (a-b)/ab+(b-c)/bc+(c-a)/ca =?
    উত্তরঃ 0.

    ৩৫। (2-1+5-1)-1 এর মান কত?
    উত্তরঃ 10/7.

    ৩৬। cosec(90°-θ)=2 হলে cosθ=?
    উত্তরঃ 1/2.

    ৩৭। বৃত্তের ব্যাস চারগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
    উত্তরঃ ১৬।

    ৩৮। একটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭ । তাদের অনুপাত কত?
    উত্তরঃ ৪:৯।

    ৩৯। ১৪সে.মি. বৃত্তের ব্যাসাধ্যের বৃত্তের পরিধি কত?
    উত্তরঃ ৮৭.৯৬ সে.মি।

    ৪০। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
    উত্তরঃ ব্যাস।

    ৪১। আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
    উত্তরঃ ম্যাক্স প্লাঙ্ক।

    ৪২। টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?
    উত্তরঃ মাইক্রোওয়েব।

    ৪৩। হীরা আধারে চকচক করে কেন?
    উত্তরঃ কারন হিরার প্রতিফলন ক্ষমতা খুব বেশি।

    ৪৪। কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে?
    উত্তরঃ আয়রন ও আর্সেনিক।

    ৪৫। মূল নাই কোন উদ্ভিদের?
    উত্তরঃ মসবর্গীয় উদ্ভিদের মুল নেই।

    এছাড়াও পড়ুনঃ বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন সমাধান- ২০১৩

    ৪৬। কোন প্রক্রিয়ায় ভূ-পৃষ্ট উত্তপ্ত হয়?
    উত্তরঃ সূর্যের আলোর বিকিরণের কারনে।

    ৪৭। টলেমি কে ছিলেন?
    উত্তরঃ বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ।

    ৪৮। আলো যে সাতটি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী?
    উত্তরঃ বিজ্ঞানী নিউটন।

    ৪৯। Optical Fiver Cable এ তথ্য আদান প্রদানের মাধ্যমের নাম কি?
    উত্তরঃ আলোক তরঙ্গ।

    ৫০। তড়িত প্রবাহরে এককের নাম কি?
    উত্তরঃ অ্যাম্পিয়ার।

    ৫১। ‘সবুজ পত্র’ পত্রিকা কবে প্রকাশ হয়? (৩৬বিসিএস প্রিলি)
    উত্তরঃ ১৯১৪।

    ৫২। বাংলাদশ রেলওয়ের ৩ টি গেজ চালু আছে, ২ টি হলো মিটার গেজ ও ব্রডগেজ, অপরটির নাম কি?
    উত্তরঃ ডুয়েল গেজ।

    ৫৩। বাতাসে কার্বন ডাই-অক্সাইড এর পরিমান কত?
    উত্তরঃ ০.০৩%।

    ৫৪। প্রথম কোথায় রেলপথ বসানো হয়?
    উত্তরঃ ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশে ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারী দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়।

    ৫৫। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
    উত্তরঃ বেরিং প্রণালী।

    ৫৬। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
    উত্তরঃ বব বুই।

    ৫৭। ‘রেলপথ বিভাগ’ কে ‘রেলপথ মন্ত্রণালয়’ নামকরণ কর হয় কবে?
    উত্তরঃ ৪ ডিসেম্বর ২০১১।

    ৫৮। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
    উত্তরঃ ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর , গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

    ৫৯। ICAO এর পুর্ণরুপ কি?
    উত্তরঃ International Civil Aviation Organization.

    ৬০। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
    উত্তরঃ ছেঁড়া দ্বীপ।
    ব্যাখ্যা: ছেঁড়া দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ বা ভূখণ্ড। দ্বীপটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত হলেও ২০০০ সালের দিকে এর সন্ধান পাওয়া যায়।

    বিসিএস, প্রাইমারি,  নিবন্ধন, রেলওয়ে, CGA, NSI ও অন্যান্য চাকরির সাজেশন পেতে জয়েন করুন এই গ্রুপে

    https://www.facebook.com/groups/780572335479000

    Post Views: ৫০২

    Share this:

    • Share on Facebook (Opens in new window) Facebook
    • Share on X (Opens in new window) X
    প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত সালের প্রশ্ন ফ্রিতে ডাউনলোড করুন।

    সাদিক’স প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বইয়ের সৌজন্যে দেওয়া হলো। নিচের নীল... আরো পড়ুন

    বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান – ২০১৮

    বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রশ্ন সমাধান – ২০১৮ সময়ঃ... আরো পড়ুন

    ৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান | 44 bcs question solution
    ৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান | 44 bcs question solution

    ৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান | 44 bcs question solution: আশা... আরো পড়ুন

    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution
    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution

    ৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution: বিসিএস... আরো পড়ুন

    খাদ্য অধিদপ্তরের প্রশ্ন উওরসহ ফ্রি ডাউনলোড করুন

    খাদ্য অধিদপ্তরের প্রশ্ন উওরসহ ফ্রি ডাউনলোড করুন লিঙ্ক খাদ্য অধিদপ্তর 2021previus... আরো পড়ুন

    ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
    ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer

    ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer: আশা... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!