র্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বিসিএস’ এমন একটা শব্দ যার সাথে অনেক যুবকের স্পন্দন জড়িয়ে আছে। লাখো যুবকের স্বপ্ন এই বিসিএস। সরকারি চাকরিতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধা এবং বেসরকারি সেক্টরে চাকরির অনিশ্চয়তার কারণে বিসিএস নামক এই সোনার হরিণ ধরার জন্য প্রতিনিয়ত লাখ লাখ যুবক-যুবতী আগ্রহী হচ্ছে। আবারো সেই যুদ্ধের সময় চলে এসেছে।
৪১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে পিএসসি। যখনই বিসিএস পরীক্ষার বা আবেদনের সময় আসে তখন আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খায়। যেহেতু বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকবে এবং জাতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবে তাই স্বাভাবিকভাবেই এই প্রার্থী নির্বাচনের পদ্ধতি এমন হওয়া উচিত যেখানে এই গাম্ভীর্যের এবং গুরুত্বের প্রতিফলন থাকবে। প্রথম শ্রেণীর বিসিএস ক্যাডার নির্বাচনের প্রথম ধাপে প্রার্থীরা