আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

মে মাসেই এমপিও কোড পাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকরা

  • TEACHERS' CORNER
  • ২৬ এপ্রিল, ২০২০ ৬:০৫ পূর্বাহ্ণ
  • 540 views

    স্কুল-কলেজের এমপিওভুক্তিকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠান ও শিক্ষকদের ব্যক্তিগত কোড নম্বর যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এর একাধিক সূত্র জানিয়েছে মে মাসের মধ্যেই  শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ব্যক্তিগত কোড নম্বর যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে প্রজ্ঞাপন জারিতে  দুই এক সপ্তাহের হেরফের হলেও শিক্ষকদের এমপিও কার্যকর চলতি অর্থবছর থেকেই হবে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জানা গেছে, প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আরো দুইটি ধাপের কাজ বাকি আছে।  খুব শিগগিরই সেসব কাজ শেষ হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    গত ২২ এপ্রিল বেসরকারি শিক্ষকদের একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানোর পর এ কার্যক্রম নতুন করে শুরু করা হয়েছে।

    প্রায় এক দশক পর গত বছরের ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন-ভাতা পাওয়ার কথা। কিন্তু এখনো এমপিও তালিকা প্রকাশ করলেও বেতন ছাড়ের আদেশ জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গতকাল শুক্রবার বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটি থাকায় এমপিওভুক্তি কার্যক্রম বন্ধ রাখা হয়। শিক্ষামন্ত্রীর নির্দেশে বন্ধের মধ্যে চলমান এ কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।

    Post Views: ৫২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    শিক্ষকদের এমপিওভুক্তির জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।

    #মাউশি এর নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে যেসব ডকুমেন্টেস প্রয়োজন হয় সেগুলোর বিস্তারিত বিবরণ... আরো পড়ুন

    ৫০০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবী- বাংলাদেশ শিক্ষক সমিতির

    নজরুল ইসলাম রনিঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করতে হবে। অর্থ... আরো পড়ুন

    সার্টিফিকেটের নাম যেভাবে সংশোধন করবেন ঘরে বসেই ।

    সংশোধন অনলাইন-অফলাইন দুভাবেই করা যায়। তবে দালাল বা কোন প্রকার থার্ড... আরো পড়ুন

    নন এমপিও শিক্ষকদের জন্য প্রণোদনা চাই মাননীয় প্রধানমন্ত্রী

    করোনা মহামারী থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠাগুলো এখন বন্ধ। জুন মাসের... আরো পড়ুন

    ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষকদের ইউএনওর আর্থিক সহায়তা

    পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবিত্ত পরিবারের ৫০... আরো পড়ুন

    শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবছর এমপিওভুক্ত হবে: ডাঃ দীপু মনি

    নিজস্ব ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন প্রতিবছরই এমপিওভুক্ত হবে ।... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!