আজ শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

যেকোনো চাকরির পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ৮০ টি প্রশ্ন..

  • বাংলা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ
  • 1172 views
    ১। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
    – ২য় (প্রথম – বঙ্গবন্ধু )।
    ২। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
    – ২বার (১৮৯৮ ও ১৯২৬)।
    ৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন?
    – ১৯২৬ সালে।
    ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
    – The Meaning of Art.
    ৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
    – The Rule of the Giant.
    ৬। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
    – ১৯৩৬ সালে।
    ৭। ‘আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে’- এই
    রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
    – ১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা।
    ৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের
    ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন
    গীতিকবিতা রচনা করেছিল?
    – বাসন্তিকা (প্রথম পঙক্তি – এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়)।
    ৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
    – ৯টি (ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা,
    শ্রীমতি মধ্যমা)।
    ১০। কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
    – রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।
    ১১। ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
    – রবীন্দ্রনাথ।
    ১২। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
    – সোনার তরী।
    ১৩। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
    – রবীন্দ্রনাথ (২৯৮ টি)।
    ১৪। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
    – চু চেন তান।
    ১৫। রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
    – ১৯৩৬ সালে।
    ১৬। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
    – ১৯৪০ সালে।
    ১৭। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
    – ১৯১৩ সালে।
    ১৮। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
    – শেষ বয়সের প্রিয়া।
    ১৯। আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
    – ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ
    করেন পূরবী কাব্য)।
    ২০। ‘’আজি এ প্রভাতে রবির কর
    / কেমনে পশিল প্রাণের পর’’- পঙক্তিটি কার ?
    – রবীন্দ্রনাথ ঠাকুর (নির্ঝরের স্বপ্নভঙ্গ)।
    ২১। শান্তিনিকেতন/ ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
    – ১৯০১ সালে (কলকাতার অদূরে বোলপুরে)।
    ২২। হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে
    রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন ?
    – রাখিবন্ধন।
    ২৩। ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী”- উক্তিটি কার ?
    – রবীন্দ্রনাথের।
    ২৪। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
    – সঞ্চয়িতা।
    ২৫। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?
    – বসন্ত (গীতিনাট্য)। নজরুল রবীকে – সঞ্চিতা।
    ২৬। রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
    – ১৩ টি।
    ২৭। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
    – পিরালি ব্রাহ্মণ।
    ২৮। পারিবারিক উপাধী ?
    – কুশারী।
    ২৯। রবীন্দ্রনাথ তাঁর পিতা-মাতার কততম সন্তান?
    – চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
    ৩০। গীতাঞ্জলি প্রকাশিত হয়?
    – ১৯১০ সালে।
    ৩১। ‘Songs of Offerings’- নামে প্রকাশিত হয়?
    – ১৯১২সালে।
    ৩২। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়?
    – ১৯১৩ সালে।
    ৩৩। ‘গীতাঞ্জলি‘- এর ভূমিকা লেখেন?
    – ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।
    ৩৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান?
    – ‘বাংলার মাটি বাংলার জল’।
    ৩৫। “আমার সোনার বাংলা”- গগণ হরকরার সুরের অনুকরণে রচনা করেন কে?
    – রবীন্দ্রনাথ।
    ৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?
    – করুণা (১৮৭৭-৭৮)।
    ৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
    কাব্যগ্রন্থ?
    – কবিকাহিনী (১৮৭৮)।
    ৩৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
    গীতিনাট্য?
    – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
    ৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ?
    – য়্যুরোপ প্রবাসীর পত্র (১৮৮২)।
    ৪০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?
    – বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
    ৪১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
    প্রবন্ধগ্রন্থ?
    – বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।
    ৪২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?
    – চোখের বালি।
    ৪৩। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
    গ্রন্থের নাম?
    – জীবন স্মৃতি ও ছেলেবেলা।
    ৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম?
    – শব্দতত্ত্ব।
    ৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প?
    – ভিখারিনী।
    ৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?
    – করুণা।
    ৪৭। কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উৎসর্গ
    করেন?
    – চার অধ্যায়।
    ৪৮। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান?
    – ১৯১৫ সালে। ত্যাগ করেন – ১৯১৯ সালে।
    ৪৯। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন?
    – মহাত্ম গান্ধী।
    ৫০। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন?
    – বহ্মবান্ধব উপাধ্যায়।
    ৫১। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন?
    – ক্ষিতিমোহন সেন।
    ৫২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন?
    – চীনা কবি চি-সি-লিজন।
    ৫৩। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়?
    – ২৪ মার্চ, ২০০৪ সালে।
    ৫৪। বাংলা ছোটগল্পের জনক বলা?
    – রবীন্দ্রনাথ ঠাকুরকে।
    ৫৫। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে
    বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে
    ডাকটিকেট প্রকাশ করে?
    – ব্রাজিল।
    ৫৬। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে?
    – চীন।
    ৫৭। বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে?
    – ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭ আগস্ট, ১৯৯১ সালে।
    ৫৮। রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন?
    — চয়নিকা।
    ৫৯। রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস
    ৬০। রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?
    — ১ টি কাব্যগ্রন্থ।
    ৬১। গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?
    – ১৫৭ টি।
    ৬২। রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ?
    — নষ্টনীড়।
    ৬৩। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপন্যাসধর্মী?
    — চতুরঙ্গ।
    ৬৪। “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস?
    — রাজনৈতিক।
    ৬৫। রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ?
    — মুক্তধারা।
    ৬৬। “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ?
    – ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন।
    ৬৭। রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা
    কোনটি ?
    — সভ্যতার সঙ্কট।
    ৬৮। রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ?
    — বিশ্ব পরিচয়।
    ৬৯। রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ? — ১ টি কৌতুক নাটক।
    ৭০। রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি?
    — জীবনস্মৃতি।
    ৭১। রবীন্দ্রনাথ এর ‘নটির পূজা’- নাটকটি কোন ধর্মের কাহিনী ?
    — বুদ্ধ ধর্ম।
    ৭২। “মানুষের উপর বিশ্বাস হারানো পাপ”- এটা কোন গদ্যরচনা এর লাইন?
    – সভ্যতার সংকট।
    ৭৩। ‘ছিন্নপত্র’ কাকে লেখা চিঠি এর সমাহার?
    — ভাতিজি ইন্দিরা দেবী।
    ৭৪। “পঞ্চভূত”- রবীন্দ্রনাথ এর কি ?
    — প্রবন্ধ গ্রন্থ।
    ৭৫। “সে”- রবীন্দ্রনাথ এর কি ?
    –গল্প গ্রন্থ।
    ৭৬। ‘নষ্টনীড়’ কি?
    – রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
    ৭৭। রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন?
    — সাধনা+ভারতি+বঙ্গদর্শন+তত্ত্ববোধনী।
    ৭৮। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ?
    — শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)।
    ৭৯। রবীন্দ্রনাথের নাটক সমূহ?
    – রক্তকরবী, তাসের দেশ, ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুন্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত ইত্যাদি।
    ৮০। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
    – সিরাজগঞ্জের শাহাজাদপুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।

    নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

    https://www.facebook.com/groups/780572335479000/

    Post Views: ১,১০৪

    Share this:

    • Share on Facebook (Opens in new window) Facebook
    • Share on X (Opens in new window) X
    ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।

    বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ৫০টি বাগধারা একনজরে দেখে নিন- ০১-প্রশ্নঃ অন্ধকার... আরো পড়ুন

    ব্যতিক্রমধর্মী ১০০ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ

    ব্যতিক্রমধর্মী ১০০ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ ১) সালতি– ছোট ডিঙ্গি নৌকা... আরো পড়ুন

    বাংলা বানান এখান থেকে ১মার্ক কমন পাবেন

    #গত ১৭ বছরে চাকরির পরীক্ষায় সবচেয়ে- বেশিবার যে বানানগুলো এসেছে, সব... আরো পড়ুন

    বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো থেকে ২ মার্ক কমন পাবেন। চাকরির প্রস্তুতি

    বাংলা_ব্যাকরণে_সংখ্যা ১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত) ২।... আরো পড়ুন

    বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের উপাধী জানুন : চাকরীর প্রস্তুতি

     কবি সাহিত্যিকদের ” উপাধি “” গুরুত্বপূর্ণ গুলো দেয়া হলো । ১।... আরো পড়ুন

    চাকরীর জন্য বাছাইকৃত ভুলও শুদ্ধ বানান। এক নজরে দেখে নিন।

     শুদ্ধ বানান  মীমাংসা, মনীষী, সীমা, সীমাহীন, ইদানীং, তদানীং, সমীচীন, সর্বাঙ্গীণ, গোষ্ঠী,... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!