আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন এ বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যার ভিত্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চারমাস পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ পাবেন।
তিনি আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ সদ্য স্থাপিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-এর উন্মোচন এবং ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অটো পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রী বলেন কোনরকম স্বাস্থ্য বিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন এইক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সব রকমের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে । সুতরাং আপনাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল কিন্তু সে সময় সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটো পাসের র চিন্তা করেছে। কিন্তু ২০২১ সালে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারাত তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং তাদের অটো পাস দেয়া সম্ভব নয়। সংক্রমনের হার ও আস্তে আস্তে কমে যাচ্ছে।
নায়েম – এর মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষামন্ত্রী বলেন নায়েম এ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ তিতিক্ষা ও সংগ্রাম প্রয়োজন বঙ্গবন্ধু তার সবকিছুই করেছেন । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। দেশের শিক্ষকবৃন্দ হচ্ছে সোনার মানুষ গড়ার কারিগর। দেশের সকল শিক্ষককে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে।
নিয়োগ পরীক্ষর ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।
https://www.facebook.com/groups/780572335479000/

৯ বছর পর ঢাকঢোল পিটিয়ে সারাদেশের দুই হাজার ৭৩০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান... আরো পড়ুন

এখান থেকে ডাউনলোড করে নিন। Hsc syllabus_BY SADIK SIR আরো পড়ুন

আসসালামু আলাইকুম, আমরা বেসরকারী নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী... আরো পড়ুন

দেশের বেসরকারি কলেজগুলোর অনার্স ও মাস্টার্স পাঠদানকারী শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়... আরো পড়ুন

পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবিত্ত পরিবারের ৫০... আরো পড়ুন

তারিখ-২৮মে/২০২০,বুধবার বরাবর মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়,ঢাকা এমপিওভুক্ত সকল... আরো পড়ুন