আজ শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

এইচএসসি পরীক্ষা ৩১ মে শুরু হতে পারে

  • Uncategorized
  • ২৩ এপ্রিল, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ
  • 499 views

    করোনাভাইরাসের কারণে দেশের সবকিছু থমকে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত হয়েছে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও। তবে আগামী ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর জন্য কাজ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

    জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা সচিব মাহাবুব হোসেনের সঙ্গে ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্স করেছেন। সেখানে এই সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বোর্ড সূত্র জানা গেছে, আগামী সপ্তাহে রুটিন তৈরির কাজ শুরু হবে। এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা বোর্ডে আসবে। তারপর ফল প্রকাশ করা হবে।

    করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত ১ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এখন পরীক্ষা কবে হবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া চলতি শিক্ষাবর্ষের সিলেবাস নিয়েও শঙ্কা বাড়ছে।

    জানা গেছে, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেয়া রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে ৩১ মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা চলছে। পরীক্ষার রুটিন আগের মতই থাকলেও তারিখ পরিবর্তন হবে।

    রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে লকডাউন ঘোষিত হওয়ায় শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এজন্য অনলাইনে মিটিং করা হয়। মিটিংয়ের সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসি পরীক্ষা ৩১ মে শুরু হবে।’

    তিনি আরও জানান, ‘এবার করোনার কারণে এক মাসের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। পাশাপাশি জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হবে। ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।’

    Post Views: ৫০৪

    Share this:

    • Share on Facebook (Opens in new window) Facebook
    • Share on X (Opens in new window) X
    ১০ থেকে ৪০তম বিসিএসে আসা সকল phrase । এখনই পড়ুন। ভীষণ প্রয়োজনীয়

    ১০ম থেকে ৪০ তম আসা phrase । আপাতত চাকরীর পরীক্ষার জন্য... আরো পড়ুন

    করোনায় পুলিশ সম্পর্কে ধারনা বদলে গেছে মানুষের, পুলিশ মাঠেই নয় এখন মানুষের অন্তরে।

    পুলিশ মানেই রুক্ষ মুখ, নীল পোশাক আর লাঠিপেটা করার যন্ত্র নয়,... আরো পড়ুন

    সকল শিক্ষা প্রতিষ্ঠান ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ।।

    সকল শিক্ষা প্রতিষ্ঠান ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ।। দেশে বর্তমান পরিস্হিতি... আরো পড়ুন

    মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি : শিক্ষক নেতা নজরুল ইসলাম রনির

    মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি তারিখ-৭এপ্রিল,২০২০ করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ... আরো পড়ুন

    বাংলা সাহিত্যে থেকে বাছাইকৃত কমন আসার মত প্রশ্নসমূহ।।

    বাংলা সাহিত্যের ১১জন #সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি যেখান থেকে বার বার... আরো পড়ুন

    এখান থেকে ১ মার্ক কমন আসে ।সাধারণ জ্ঞাণ।

    সাধারন জ্ঞাণ থেকে বাছাই করা কিছু প্রশ্ন পড়ে রাখুন কাজে লাগবে।... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!