আজ বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

চাকরির বয়সসীমা না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • News
  • ২৭ জুলাই, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
  • 410 views

    দেশে এক কোটি ৫০ লাখ উচ্চ শিক্ষিত বেকারের তিন কোটি হাতকে বেঁধে রাখা হয়েছে। এদের বাঁধন খুলে দিন, হাতে কর্মস্থলে দিন, তাহলে দেশ উন্নতির স্বর্ণশিখরে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে কর্মের হাত ৩০ এর শেকল বাধা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করে।

    তিনি বলেন, ‘দেশে এক কোটি ৫০ লাখ উচ্চ শিক্ষিত বেকারের তিন কোটি হাতকে বয়সের রশিতে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে। এদের বাঁধন খুলে দিন, হাতে কর্মস্থলে দিন, দেশ উন্নতির স্বর্ণশিখরে হরণ করবে। বর্তমান সংসদের চলতি অধিবেশনে চাকরিতে প্রবেশের বয়স ৩৫-এর বাস্তবায়ন চাই।’

    ইমতিয়াজ হোসেন বলেন, সারাদেশের উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী ২০১২ সাল থেকে আজ পর্যন্ত ঢাকাসহ সারাদেশের সব জেলায় সরকারি চাকরির আবেদনের সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে নূন্যতম ৩৫ করার দাবিতে অহিংস, অরাজনৈতিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। আমাদের বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকাকালীন সময়ে ২০১২ সালের ৩১ মে নবম জাতীয় সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনা করার সময় ৩৫ এর পক্ষে আলোচনা করেন। নবম জাতীয় সংসদ থেকে শুরু করে দশম জাতীয় সংসদ পর্যন্ত ১০০ বারের বেশি বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু বিষয়টি এখনও ঝুলে আছে।

    সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সাধারণ সম্পাদক এম এ আলী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পাঁচবার সুপারিশ করার পরও দাবিটি ঝুলে আছে। যদি অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না করা হয়, তবে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    এসময় বক্তারা বলেন, একাডেমিক পড়া শেষ করে চাকরি পরীক্ষার জন্যও বাড়তি পড়াশোনা করতে হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের পদ খালি থাকা সত্ত্বেও সময়মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আপনার সরকার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এসেই বয়সসীমা বৃদ্ধি করবে। বিগত সাত বছর ধরে আন্দোলন করে আর আমাদের বয়স সীমা ৩৫ এর কাছাকাছি। আরও কয়েক বছর আগেই আমাদের এই দাবির বাস্তবায়ন করে দিলে এমনটা হতো না।

    বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির আহমেদ, নাদিয়া সুলতানা, মামুনুর রশিদ, কামরুজ্জামানসহ প্রায় শতাধিক চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন। এসময় হাতে শিকল বেধে ও মুখে কালো কাপড় বেঁধে তারা মানববন্ধন করেন।

     

    নিউজটি শেয়ার করুন।

    Post Views: ৬৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার পদ ফাঁকা

    বাংলাদেশে সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ ফাঁকা রয়েছে।... আরো পড়ুন

    ফেসবুক ব্যবহারে সরকারি চাকরিজীবীদের মানতে হবে ৮ নিয়ম

    সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনাসমূহ বাস্তবায়ন করছে কিনা,... আরো পড়ুন

    জমজমের পানি পানের নিয়ম ও উপকারিতা কী?

    জমজম। বহুগুণে সমৃদ্ধ মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বরকতময় নেয়ামতের পানি।... আরো পড়ুন

    বিসিএস পরীক্ষার জন্য ছুটি না পাওয়ার কারণে থানার ছাদে উঠে মাথায় গু’লি

      এসআই থেকে হতে চেয়েছিলেন বিসিএস ক্যাডার। তাই ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি... আরো পড়ুন

    চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কিন্তু কেনো? জানুন

    বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র ইহার বাহককে…… টাকা দিতে বাধ্য থাকিবে টাকায় কথাটি... আরো পড়ুন

    করোনায় কারণে দেড় লাখের বেশি চাকরিপ্রার্থীর আবেদনের বয়স শেষ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করেন রুবেল আহমেদ। চাকরির আবেদনের... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!