আজ বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরাফাত আবদুল্লাহ : অনেককেই দেখেছি। একটা ভালো রেজাল্ট ছিল। একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছে। কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার কয়েক বছর পরেও চাকরি না পাওয়ায় হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে।
ভাবতে অবাক লাগে ৩.৫ সিজিপিএ পাওয়া একটা ছেলে বিসিএস থেকে তিন তিন বার রিজেক্ট হয়ে এসেছে। আমাদের হলে একজন ভাই থাকতেন। তার রুমে গেলে আমরা বুঝতাম বিসিএস কি জিনিস। বিসিএসের পড়া কেমন হওয়া উচিত। সারা রুমের দেয়ালে হাবিজাবি লিখা।
বিভিন্ন তথ্য কখনো খাতা, কখনো রুমের দেয়াল যখন যেখানে পেরেছেন লিখে রেখেছেন। অবাক করা ব্যাপার হচ্ছে এই মানুষটা চার বার বিসিএস দিয়ে একবারও টেকেনি। সর্বশেষ বিসিএসে তিনি ভাইভা থেকে আউট হয়েছেন।
আবার গড় পড়তা রেজাল্ট করেও অনেকে ভালো পজিশনে আছেন। যে ছেলেটাকে কেউ জীবনেও গোনায় ধরতো না সে কিনা চাকরি পেয়েছে সবার আগে।
আমার ডিপার্টমেন্টের এক ভাই রিইউনিয়নে এসে একবার নিজের কথা বলেছিলেন উনাকে বলা হতো সাপ্লি কমিটির চেয়ারম্যান। প্রত্যেক ইয়ারে পরীক্ষা দিতেন আর ২/৩ টা করে সাপ্লি রেখে আসতেন। জীবনে একবারই বিসিএস দিয়েছেন তিনি। এবং ওই একটা বিসিএসেই চতুর্থ পজিশন নিয়ে ফরেনে ঢুকে গেছেন। অথচ উনার ব্যাচের অন্যদের কোন খবর নেই।রেজাল্ট, সিজিপিএ, এগুলো ভালো রাখা জরুরী। এগুলো ভালো থাকলে আত্মবিশ্বাসটা বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পরিশ্রমটাই আসল কথা। মাথা খাটিয়ে কাজ করলে মার্কশিট দিয়ে কাউকে আটকে রাখা যায় না।শুভ কামনা সেই সকল মানুষদের প্রতি যারা মার্কশিট দেখে হীনমন্যতায় না ভুগে বরং আরো কঠিনভাবে কাজে ঝাপিয়ে পড়েছেন।
আরাফাত আবদুল্লাহ
(মধ্যরাতের অশ্বারোহী)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চাকরির ফ্রি সাজেশন পেতে এই লিঙ্কটি ভিজিট করুন

আপনি যদি কোন চাকরীর পরীক্ষা দেন তবে দেখবেন এই সন্ধি বিচ্ছেদগুলো... আরো পড়ুন

বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, মানবন্টন ও গাইডলাইন (সর্বমোট— ২০০) মোট দশটি... আরো পড়ুন

চলুন জেনে নিই , ক্যাডার এবং নন ক্যাডার কিভাবে নিয়োগ করা... আরো পড়ুন

ফয়সাল তানভীর। পড়া’শোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যা*লয়ের english and american literature এ। ৩৮তম... আরো পড়ুন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস জেনে নেওয়া যাক একনজরে- মানবন্টন: বিসিএস প্রিলিমিনারি... আরো পড়ুন

বিসিএস ক্যাডার হওয়া একজন চাকুরি প্রার্থীর কাছে খুবই আরাধ্য বটে। কিন্তু... আরো পড়ুন